
ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ উপলক্ষে খাগড়াছড়ির নয় মাইল সীমানা পাড়ায় ‘সাল কাতাল লাইব্রেরি’র উদ্যোগে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল, ২০২৫) বিকেলে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী নয় মাইল সীমানা পাড়া এলাকার শিব মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘সাল কাতাল লাইব্রেরি’র সভাপতি কানু রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের স্বামী ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা। প্রধান অতিথি রঙিন ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাল কাতাল লাইব্রেরির প্রধান উপদেষ্টা কানকানন্দ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, সীমানা পাড়ার কার্বারী ও সাল কাতাল লাইব্রেরির উপদেষ্টা চয়ন ত্রিপুরা, সাল কাতাল লাইব্রেরির উপদেষ্টা ও সাবেক মেম্বার হতেন্দ্র ত্রিপুরা ও খাগড়াছড়ির হপ্রিং ব্যান্ডের পরিচালকনও ককবরক সংগীতশিল্পী অজয় সেন ত্রিপুরা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লাইব্রেরির সদস্য হিন্টু বিকাশ ত্রিপুরা এবং স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা তপু ত্রিপুরা। তিনি তার বক্তব্যে এলাকার মৌলিক সমস্যাগুলোর মধ্যে নিরাপদ পানির অভাব, বৈসু উৎসবের সময় পানি বিতরণের প্রয়োজনীয়তা, মন্দিরের অবকাঠামোগত সংকট এবং ‘সাল কাতাল লাইব্রেরি’র জন্য ছাদ নির্মাণে টিন সংগ্রহে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পাড়াবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি তার বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাবেন বলে জানান। পাশাপাশি তিনি লাইব্রেরির ছাদ নির্মাণে টিন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ এবং ভবিষ্যতে মন্দির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজনের শেষাংশে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...