
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর পশ্চিমপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছেন ওলিয়ার কাজী, তার স্ত্রী, কন্যা এবং বৃদ্ধা মা। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়।
রোববার (৩ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে। আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। আহতদের মধ্যে ওলিয়ার কাজী ও তার স্ত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার মেয়ে ও মা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্ত কবির মাতুব্বর ও তার ভাই ছবির দীর্ঘদিন ধরে ওলিয়ার কাজীর ১২ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমি তাদের দাবি করে আদালতে মামলা দায়ের করেন। রোববার কোর্ট থেকে ইনকয়ারি টিম চলে যাওয়ার পরই এই সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ আছে, কবির ও তার লোকজন দেশীয় লাঠিসোটা নিয়ে ওলিয়ারের পরিবারের উপর হামলা চালায়। এতে ওলিয়ারসহ তার স্ত্রী, কন্যা ও মা মারাত্মকভাবে আহত হন।
আহত ওলিয়ার কাজী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করছি। কবির ও তার লোকজন আমাদের উচ্ছেদ করার পাঁয়তারা করছে। কোর্টে তারা মামলা করেছে, আমরাও তার জবাব দিয়েছি। রোববার আমি পাটকাঠি শুকানোর জন্য আড় বানাচ্ছিলাম, তখন তারা এসে হামলা চালায়। আমার স্ত্রী, মেয়ে ও মাকে পর্যন্ত মারধর করেছে।”
তার স্ত্রী আসমানী বেগম বলেন, “আমরা নিরীহ মানুষ। বিনা কারণে আমাদের উপর যারা হামলা চালিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অন্যদিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তারা বাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে কবির দাবি করেন, “আমাদের জমির মধ্যে ওলিয়ারের পরিবার কাজ করছিল। তার স্ত্রী আমাদের গালিগালাজ করায় মারামারি হয়। আমার ভাই ছবিরও আহত হয়ে হাসপাতালে যায়।”
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...