
ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন।
জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার গুনবহা বাজার থেকে ডেভিল হান্টের আওতায় ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক ছিলেন। তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে রোববার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...