
ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ‘বিন্দু মাসি’ নামে পরিচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী রেবেকা (৪০) কে আটক করা হয়েছে। গতকাল রোববার (৪ মে) রাত ১০টার দিকে পৌরসভার ছোলনা এলাকায় এই অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছোলনা গ্রামের রেবেকার বাড়িতে হঠাৎ অভিযান চালায় যৌথ বাহিনী। তল্লাশির সময় তার ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় ৪ পিস ফেনসিডিল ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট।
বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল-আমিন জানান, ‘রেবেকা ওরফে বিন্দু মাসি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টিরও বেশি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা জানান, ‘বিন্দু মাসি’ নামেই এলাকাজুড়ে কুখ্যাত এই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসী তার গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...