
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান শেখ (৫৫)। তিনি উপজেলার ময়না ইউনিয়নের হাটময়না পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম শেখের ছেলে। পেশায় তিনি স্যানিটারি রিং-স্লাব বসানোর খনন কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে মাজার হাড়ক্ষয়জনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সংসারে অভাব-অনটন ও চিকিৎসার খরচ চালাতে না পারায় স্ত্রী’র সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। ওই সময় তার স্ত্রী ফুলজান বেগম পাশে প্রতিবেশীর বাড়িতে ধান শুকাচ্ছিল।
বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা দ্রুত রশি কেটে তাকে নামান, তবে ততক্ষণে তিনি মারা গেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...