
এস এম রবিউল ইসলাম রুবেল (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ লাভলু ওরফে বাবলু মাতুব্বর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ডোবার মিলগেট গ্রামের মৃত মুনসুর মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবারা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শ্যাম নামে এক ব্যক্তির মেহগনি বাগানে মাদক বিক্রির সময় বাবলুকে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে বাবলুকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (জিডি নং: ৩০১)।
বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...