
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউটে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুণের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা।
তারা ময়না- স্কুলের সমনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক গাছ বিক্রিসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রতিষ্ঠানটির ক্ষতি করেছেন। এসব কর্মকাণ্ডে সহকারী শিক্ষিকা শিলাও জড়িত বলে দাবি তাদের। এ দুজনের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুণ বলেন, “আমার বিরুদ্ধে কিছু শিক্ষক পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করা হচ্ছে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, যা তদন্তাধীন রয়েছে।
তবে শিক্ষার্থীরা কেন এমন প্রতিবাদে নামলো, সেটা আমার বোধগম্য নয়। এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে শ্রেণিকক্ষে ফিরিয়ে দিয়েছেন।”
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...