
ফরিদপুরের বোয়ালমারীতে সৌদি প্রবাসী আমিনুর মোল্যার স্ত্রী রানী বেগমের বিরুদ্ধে প্রায় ১২ লাখ টাকার সমমূল্যের নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নজরুল মোল্যা বাদী হয়ে রানী বেগমসহ দুজনের বিরুদ্ধে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৮ নম্বর আমলী আদালত) একটি মামলা দায়ের করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের আমিনুর মোল্যা প্রায় ১৩ বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। পারিবারিক সুখ-সমৃদ্ধির আশায় তিনি দীর্ঘদিন পরিশ্রম করে দেশে টাকা পাঠিয়ে আসছিলেন। ২২ বছর আগে আমিনুরের সঙ্গে রানী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল রানী বেগম প্রবাসীর জমানো সাত লাখ টাকা ও আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে উধাও হন। এরপর থেকে প্রায় ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।
এদিকে, নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম প্রবাসী স্বামীকে একতরফাভাবে তালাক দেন। তালাকনামায় সাক্ষী ছিলেন বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামের রাফি শেখ।
মোবাইল ফোনে ভুক্তভোগী আমিনুর মোল্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সুখের সংসার ছিল। স্ত্রী ও সন্তান নিয়ে সুখেই ছিলাম। ১২ বছরের ছেলেকে ফেলে আমার স্ত্রী কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তাকে আটক করে আমার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করা হোক।”
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “২৫ এপ্রিল আদালত থেকে মামলার নথি থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত শেষে আদালতে রিপোর্ট পাঠানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...