ব্রঙ্কসে ইমদাদ চৌধুরীর উমরা হজ্বে গমন উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পবিত্র উমরাহ পালনের জন্য সৌদিআরব গমন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গত ২১শে আগস্ট শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন,সহসভাপতি শেখ জামাল হোসেন,আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ,সাবেক চেয়ারম্যান লেইছ চৌধুরী,ব্রঙ্কস আওয়ামীলীগের সহসভাপতি শ্যামল কান্তি চন্দ,কামরুজ্জামান বসির চেয়ারম্যান,সহসভাসতি শামসুল আলম দিদার চেয়ারম্যান,সহসভাপতি হেদায়েত চৌধুরী,সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী,যুগ্ন সাধারন সম্পাদক গোলাম রব্বানী ভিপি বেলাল,মাসুদুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক রেহান মিয়া,প্রচার সম্পাদক আবুল কাসেম,মাহমুদুল হক নিলু,যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ স্বপন,রেজাউল হক রুহেল, জামাল আহমেদ,দীপংকর দেব সুমন,গোলাম রব্বানী প্রমূখ।

অনুষ্ঠানে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর আশু পবিত্র উমরা পালনে সৌদিআরব গমনের পর ভালোভাবে উমরা সম্পর্ন করার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর