ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আমিনুল ইসলাম আহাদঃ প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে প্রশাসন ব্যতীত ২৫ ক্যাডারের কর্মকর্তারা। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন সমন্বয়কারি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক খন্দকার কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তফা কামাল, জেলা সদর হাসপাতালের চিকিৎসক আকতার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মারজিয়া শবনম প্রমূখ।

এ সময় বক্তারা, ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বৈষম্য নিরসনে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেখানে সকল ক্যাডারের সমতা নিশ্চিত করতে হবে। সেই সাথে ডিএস কোটা পদ্ধতি বাতিল করে ক্যাডার যার মন্ত্রণালয় তার নিশ্চিত করতে হবে।

মন্তব্য লিখুন

আরও খবর