
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সাবেক সেনা সদস্য মৃত সৈয়দ আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) রাতে ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী রেবা বেগম ও অপর এক মহিলা গেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। লুন্ঠিত জিনিসপত্রের মূল্য প্রায় দশ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
খবর পেয়ে রোববার (০২.০৩.২৫) সকালে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আবুল কালামের একমাত্র ছেলে সৈয়দ আদনান আজাদ রোববার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সৈয়দ আদনান আজাদ বলেন, আমি ঢাকায় চাকরি করি। সম্পর্কে আমার এক ফুফুকে নিয়ে আমার মা বাড়িতে থাকেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জনের ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
দেশীয় অস্ত্রের মুখে মা ও ফুফুকে জিম্মি করে বেঁধে রেখে স্টিলের আলমারি, কাঁঠের আলমারি, বাক্স ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যার মূল্য দশ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান বলেন, ডাকাতির বিষয়ে মামলা হবে। আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...