ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ টাস্কফোর্সের অভিযান : সেবা রাইস মিলকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্সের যৌথ অভিযানে সেবা অটো রাইস মিল নামের এক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী এ জরিমানা করেন।

জেলা খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক মো. রামিম পাঠান জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জেলার আশুগঞ্জ উপজেলার একাধিক রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে সোনারামপুরে সেবা রাইস মিলকে অস্বাভাবিক মজুদ, বি আর ২৮ চালের বস্তায় মিনিকেট লিখে প্লাস্টিক বস্তায় মোড়কজাত এবং মিলগেট রেট সম্বলিত সীল না থাকায় নগদ ১ লক্ষ টাকা জরিমানাসহ ভবিষ্যৎ সতর্ক করা হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা খাদ্য পরিদর্শক মো. রামিম পাঠান, ক্যাব সেক্রেটারি শাহীন আলম, ছাত্র প্রতিনিধি সিয়াম আফ্রিদি সহ আশুগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি এবং আশুগঞ্জ থানার পুলিশ সদস্যরা।