
ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভাদুঘরের মাহাবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মোহাম্মদ ইয়াহিয়া মাসুদ ও কাজী মহিউদ্দিন মোল্লা। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী নরুল আলম ও কাজী সিরাজুল ইসলাম খান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৮ জন। সকাল ১১টা পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শেষ পর্যন্ত কারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন, তা জানতে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক