
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম ও ঘাটুরা গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে-২ পক্ষের সংঘর্ষে-১ জন বৃদ্ধা মহিলা (৫০) সহ অন্তত-৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন রিয়াদ,স্বপন ও জুনায়েদ। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ সংলগ্ন বালুর মাঠে অষ্টগ্রাম ও ঘাটুরা লস্কর বাড়ি গ্রামের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলার একপর্যায়ে অষ্টগ্রামের এক যুবককে মারধরের ঘটনা ঘটে। এ সময় ঘাটুরা সরকার বাড়ির রিয়াদ প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি কিছুটা সময়ের জন্য শান্ত হয়। তবে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মিলনবাজার এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলনবাজারে কাজলের দোকানে বসে থাকা অবস্থায় রিয়াদ,স্বপন ও জুনায়েদ নামের তিনজনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার অনুসারী যুবলীগ কর্মী নাহিদের নেতৃত্বে নাঈম, রাজিব, রাজু, তারেক, মেহেদী, সবুজ ও কালু নামের কয়েকজন এ হামলায় অংশ নেয়।
এ সময় একটি মুদির দোকানে হামলা চালিয়ে নগদ-৩০ হাজার টাকা ও দোকানের মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে।
একইসঙ্গে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা সরকার শিকলের বৃদ্ধা মায়ের ওপর হামলা চালানো হয়।আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মোস্তফা সরকার শিকল বাদী হয়ে-১০ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগের ছত্রছায়ায় যুবলীগ নেতা নাহিদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি। সরকারি জমি দখলসহ নানা অপকর্ম করে আসছে। সাবেক আওয়ামীলীগ সরকার পতনের পরেও তাদের দৌরাত্ম্য থামেনি।
যুবলীগ নেতা নাহিদের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি একাধিক চেষ্টা করেও কোনো ভাবেই যোগাযোগ সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন,“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...