
আমিনুল ইসলাম আহাদঃ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ রোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় গত রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে।
আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ০৯ বোতল মদ জব্দ করে।
বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে।
শ্যামনগর বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে ১২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ বিধি অনুযায়ী ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা