
ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হোমালিনে আজ মঙ্গলবার স্থানীয় সময় ৬টা ২৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সঙ্গে মিয়ানমারের সাগাইং প্রদেশের সীমান্ত আছে। হোমালিন এলাকাটি সাগাইং প্রদেশের অন্তর্ভূক্ত।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকোভারি এক বিবৃতিতে জানিয়েছে, হোমালিনের ভূপৃষ্ঠের ৬৬ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পের একটি রেখাচিত্রও নিজেদের সাইটে প্রকাশ করেছে ভলকানো ডিসকোভারি।
ভূপৃষ্ঠের মোটামুটি গভীরে হওয়ায় অনুভূত কম্পনের হার ছিল মৃদু। এ ভূমিকম্পের ফলে ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান যদিও টেকটোনিক প্লেটের বড় কোনো ফল্ট লাইনের ওপর নয়, তবে, মিয়ানমার এবং ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...