
আবুল হাসনাত তুহিন, ফেনী: ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল ফেনীর দাগনভূঞার ‘ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ’।
আজ মঙ্গলবার শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে কলেজটিতে আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক হাজিরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক প্রযুক্তিভিত্তিক হাজিরা ব্যবস্থার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল ইসলাম।
হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নূর করিম নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ঈসমাইল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সময়ের সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি ইয়াছিন সুমন, আব্দুর রাজ্জাক, মোঃ শরিয়ত উল্লাহ্, আব্দুল লতিফ, বেলায়েত হোসেন, সাংবাদিক জুলফিকার আলমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, কলেজের সকল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...