
শফিকুল ইসলাম, জবিঃ ভূমিকম্পের কারণে স্থগিত থাকা একাডেমিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এর আগের দিন সোমবার থেকে বিভাগগুলো আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী রবিবার ও সোমবার দুই দিন অনলাইন ক্লাস চলবে বলে নিশ্চিত করেছেন জবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশেষ সিন্ডিকেট সভা শেষে তিনি বলেন, “ভূমিকম্প পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলবে এবং সোমবার থেকে পরীক্ষার সুযোগ থাকছে।”
এ সময় তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নিয়ে সিন্ডিকেটে কোনো আলোচনার বিষয় এজেন্ডায় ছিল না। নির্বাচন কমিশন এই বিষয়ে যেসব সিদ্ধান্ত নেবে, সেটা-ই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...