
মো.সাহিদুল ইসলাম শাহীন:- “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমগ্র দেশের ন্যায় যশোর জেলার শার্শা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ও ভূমি সেবা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
১৯ মে ২০২৬, মঙ্গলবার শার্শা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন মো. নিয়াজ মাখদুম, শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)। র্যালি তে অংশ নেন মো.ফজলে ওয়াহিদ, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫,যশোর-১শার্শা আসনের এমপি মুহাম্মাদ আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফজলে ওয়াহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ”ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় অত্যন্ত সহজে ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ এখন হয়রানি ছাড়াই তাদের ভূমির মালিকানা সুরক্ষিত করতে পারছেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন প্রকার ভূমিসংক্রান্ত সেবা নিশ্চিত করেন এবং খতিয়ান ও প্রয়োজনীয় কাজগপত্র বিতরণ করেন।
একই সাথে অর্পিত সম্পত্তির কাস্টোডিয়ান হিসেবে সরকারের দায়িত্ব এবং প্রকৃত মালিকদের অধিকার রক্ষা সংক্রান্ত আইনি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ
বেলুন ও সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি সম্বলিত
ব্যানার দিয়ে সাজানো হয় এবং ভূমি মেলায় আগত সাধারণ মানুষদের তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানের জন্য বিশেষ বুথের ব্যবস্থা করা হয়।
আগামী ২৫ মে পর্যন্ত এই ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...