
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নদীর পাড় ভেঙে ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অভিযোগে ৩ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ।
একইসঙ্গে ৩টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ১৩টি মিনি ড্রেজার মেশিন, ১৬টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ভোগাই নদীর উত্তর কালাকুমা, তারানি, নয়াবিল ভাংগা ও ডাক্তারঘোপ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...