
শাহরিয়ার মিল্টন , শেরপুর : নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির অদূরে থাকা ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম (২৬) নামে এক রং মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর (৪০) নামে নিহতের এক প্রতিবেশিকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম ওই গ্রামের ছামেদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি জাহাঙ্গীর আলম। আগে থেকেই মাদকাসক্ত হওয়ায় পরিবারের লোকজন বিষয়টিকে গুরুত্বও দেননি। সোমবার সকাল ১১টার দিকে বাড়ির অদূরে থাকা ভোগাই নদীর পানিতে মানুষের মতো কিছু একটা দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
পরে দুপুরে পুলিশ নদীর মাঝখান থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করে। এসময় পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বজনদের তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগে জাহাঙ্গীর আলমের সাথে ঝগড়া হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...