
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
ইউএনও জানান, প্রতিটি ভোট কেন্দ্রকে কেন্দ্র করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
নির্বাচনের দিন সার্বক্ষণিক ভ্রাম্যমাণ টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টহল কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখযোগ্য, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়৷
৩১জানুয়ারি ( শনিবার)রাতে উপজেলার বিভিন্ন এলাকায় টহল তৎপরতা দেখা যায়। বিশেষ করে নির্ভিঘ্নে যাতে ভোট দিতে এ টহল জোরদার চালানো হয়েছে। উপজেলার আমিরাবাদ ও কলাউজানসহ বিভিন্ন এলাকায় সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
যৌথ টহল ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনের মেজর আহসানুল করিম রাঈম,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিলসহ অন্যন্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...