
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন–২০২৫ এ অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন প্রার্থী।
তারা হলেন— মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ফকির এবং বিএনপি নেতা মোঃ সায়েম মিয়া। আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুনের কাছ থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, বি এনপি নেতা মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ২০২৫ তারিখে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...