
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। সভাটি সঞ্চালনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার সাগর হালদার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আওয়াল আকন, মধুখালী উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম এবং চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সুপার ও মধুখালী উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ আলিমুজ্জামান।
এসময় বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...