
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তি হলেন বাদল সরকার (৫২)। তিনি ওই গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে। গ্রেপ্তারের পর শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেপ্তার বাদল সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে এসব অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলেও তথ্য পাওয়া যায়। সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন।
অভিযানের পর তাকে এবং উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...