
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।
বিদ্যালয়ের ঠিক পাশেই নির্মাণাধীন একটি ভবনের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে মাঠজুড়ে, যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ৮ মে (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গা দখল করে রাখা হয়েছে রড কাটার মেশিন ও অন্যান্য নির্মাণ সামগ্রী।
এসব সামগ্রীর কারণে ছোট ছোট শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে আহত হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী জানান, “আমরা ঠিকমতো খেলতে পারি না। কিছুদিন আগেই আমাদের কয়েকজন বন্ধু খেলতে গিয়ে হাত-পা কেটে ফেলে। এগুলো সরিয়ে ফেললে আমরা স্বচ্ছন্দে খেলাধুলা করতে পারব।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাজেদুল ইসলাম জানান, “গত ছয় মাস ধরে এই মাঠে নির্মাণকাজ চলছে। এটি দখল করে রেখেছেন রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা।
বিষয়টি তাকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন— ‘জায়গা আমাদের, অফিস-আদালতে যা করার আমি করবে, এই বিষয়ে আপনার কিছু বলার দরকার নেই।’ এ বিষয়ে মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, “আমি প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছি।
বহুবার বলার পরও তারা কর্ণপাত করছে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।” সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১২৮৪৪৯৭৭ বারবার ফোন করেও বন্ধ পাওয়া যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...