
শেখ সালমান আহমেদ, মধুখালী: ফরিদপুরের মধুখালীতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুখালী প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ।
এ সময় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান বলেন, “উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।” তিনি আরও বলেন, জনগণের স্বার্থে প্রশাসনের ভালো উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম মানিক, প্রেস ক্লাবের উপদেষ্টা ও পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জহিরুল ইসলাম লিটন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত শরৎ, মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুবিন, সালেহীন সোয়াদ সাম্মী, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসেন, ক্রীড়া সম্পাদক সজিব মোল্লা এবং নির্বাহী সদস্য ইদ্রিস আলী, শেখ আব্দুল্লাহ, বিপ্রজিৎ, সুজল খান, অসীম, মকিবুল মিয়া, সাগর চক্রবর্তী, গৌতম বিশ্বাস, নাজমুল হোসেন, হৃদয় শীল, পার্থ রায় ও কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ শাওনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...