
এম অমির হোসাইন, পটুয়াখালী: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস খাদে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন।
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২৫ জন শিক্ষার্থী কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমনের জন্য বাসটি রিজার্ভ করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী আইকনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) বাসটি সকালে খলিলপুর এলাকা অতিক্রমকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৬ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...