মহান বিষয় দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রীতি ভলিবল ম্যাচ

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জয়পুরহাট ভলিবল একাডেমীর আয়োজনে এ ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ভলিবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বাগতিক জয়পুরহাট জেলা দল বনাম নওগাঁ জেলা দল। চরম উত্তেজনা পূর্ণ এ খেলায় নওগাঁ জেলা দলকে ৩-১ সেটে পরাজিত করে স্বাগতিক জয়পুরহাট জেলা চ্যাম্পিয়ন হয়। এ সময় জয়পুরহাট দলের পক্ষে পুলিশ সুপার এম এ ওয়াহাব সালাত অংশগ্রহণ করেন।

বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুল ওয়হাব, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক উজ্জল প্রধান, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা ডাক্তার ফজলুর রহমান সাঈদ ও ভলিবল একাডেমি পরিচালনা পরিষদ সভাপতি ও জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরিকুল আলম সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

মন্তব্য লিখুন

আরও খবর