
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের অতিকায় পাড়া (মইদাছড়া) এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বুইসুক উৎসব-২০২৬ (১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৫ এপ্রিল) সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ৭নং ওয়ার্ড যুব সমাজ কমিটি, আমতলী, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক প্রশান্ত ত্রিপুরা।

স্বাগত বক্তব্য দেন বিশ্বরাম কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন জয় ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সুরন্ত মোহন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিল রাইটার এবং সাংগঠনিক সম্পাদক বদরুল আলম আজম। এ ছাড়া উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য টেইবু রঞ্জন ত্রিপুরা এবং অতিকায় পাড়ার কার্বারী সুনীল কুমার ত্রিপুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি উপেন ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বরুন ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বুইসুক উৎসব ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় হয়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...