
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাতৃসেবায় উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। গত এক বছরে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৩৬৪টি সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে, যা স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় দিন-রাত সেবা কার্যক্রম চালু রয়েছে। জরুরি প্রসূতি সেবার পাশাপাশি স্বাভাবিক ডেলিভারিকে উৎসাহিত করা এবং জটিল ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে মাতৃ ও নবজাতকের ঝুঁকি অনেকাংশে কমেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে অনেকেই প্রসবের জন্য শহরমুখী হতেন। কিন্তু বর্তমানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবা ও চিকিৎসকদের আন্তরিকতার কারণে অধিকাংশ গর্ভবতী মা এখানেই সেবা নিচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ইকবাল হোসাইন বলেন, নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের নির্দেশনা অনুযায়ী মাতৃমৃত্যু ও নবজাতকের ঝুঁকি কমাতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।
এছাড়া গর্ভকালীন নিয়মিত চেকআপ, সচেতনতামূলক কার্যক্রম এবং প্রসূতি মায়েদের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা মনে করেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ পর্যায়ে মাতৃস্বাস্থ্য সেবায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...