মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে স্বরলিপি সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , ১৯ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- সময়ের আবর্তন।

আজহার হোসেন,মানিকগঞ্জ:  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে স্বরলিপি সংগীত নিকেতন।

গতকাল ১৮ অক্টোবর (রোববার) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে অংশ নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ, নিকুঞ্জ মিত্র, সাবরিনা মমতাজ, শাহ সেলিম রেজা ও সাইফুল ইসলাম।

তবলায় ছিলেন প্রতুল রায় ও শ্যামল কর্মকার। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কামাল আহমেদ কমল।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে মন্দির প্রাঙ্গণে।

‘আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি’—এই অঙ্গীকারকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেছে পূজা উদ্‌যাপন কমিটি।

মন্তব্য লিখুন

আরও খবর