
আজ ১৬ই ডিসেম্বর মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। আজ ভোর সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ স্মরণী স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক, ড.মানোয়ার হোসেন মোল্লা।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেখ মেজবা -উল- সাবেরিন সহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
জেলা ও সদর থানা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল,জেলা কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবুল হোসেন সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের পক্ষে, মো: সেলিৃম,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া পুস্পমাল্য অর্পন করেন।
সকাল ১০ টায় মানিকগঞ্জ সরকারী হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা,শহীদ বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা প্রদান করেন এবং আলোচনা সভার আয়োজন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক।
বিকেল চারটায় মিরাজ – তপন – স্টেডিয়ামে বীরমুক্তিযোদ্ধাদের প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...