
আজহার হোসেন,মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরাম কনস্ট্রাকশন।
এলজিইডি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটির রক্ষণাবেক্ষণকাজে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ লাখ ১৪ হাজার ৪০১ টাকা ৮৫ পয়সা।
সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে।
পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা, মহাসড়কে চলবে...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা,...
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...