
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল। সারাদেশেপ্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সহযোগিতায় মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ ১৭ই জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে শহরের খোন্দকার নুরুল ইসলাম ল কলেজ থেকে এই মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বিজয় মেলা সংলগ্ন শহীদ স্মৃতি ফলকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান প্রিন্স, মাহবুবুর রহমান উজ্জলসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
তারেক রহমানকে নিয়ে ক’টূ’ক্তি’র প্রতিবাদে মানিকগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে প্রচন্ড বৃষ্টির মধ্যে ও লোকে লোকারণ্য ছিল ।
এ সময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা যুবদলের এই বিক্ষোভ সমাবেশ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...