
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের (বিশ্বাস পাড়ার) বাকি জোমাদ্দারের ছেলে মিলন জমাদ্দার অরফে নয়ন হামলার শিকার হয়ে মামলা করায় পূনরায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
গুরুত্বর আহত অবস্থায় প্রথমে পাংশা হাসপাতালে নেওয়া হয় অবস্থা আশংস্কা জনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনার আগে গত ৪ জুন রাতে নিজ বাড়ীতে নয়ন ও তার স্ত্রী সন্ত্রাসী হামলার শিকার হলে পাংশা মডেল থানায় মিলন জোমাদ্দার অরফে নয়ন বাদী হয়ে মেহেদী হাসান অরফে মাসুদ, তৈয়ুব, আকাশ মন্ডল ও লালচাঁদ বিশ্বাসকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং-০৬ তাং-০৫/০৬/২০২৫ ইং।
এ মামলায় এজহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছিল পাংশা মডেল থানা পুলিশ। সে মামলার এজহার নামীয় অপর আসামীরা জামিন না নিয়ে এলাকায় তাদের আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার রাত আনুমানিক ২টার দিকে পুর্ব শ্রুতার জের ধরে পূর্বের মামলার এজহার নামীয় আসামীরাসহ মূখোষ ধারী ১০/১২ জন স্বস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রথমে নয়নের বাড়ীর উপর বোমা হামলা করে , ছুরে ২ রাউন্ড ফাকা গুলি,এলাকার মধ্যে আতংক সৃষ্টি করে ঘরে ঢুকে ভাংচুর লুটপাট চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে বেধরক মারপিট করেছে নয়নকে ,নয়ন এলাকায় সহজ সরল প্রকৃতির মানুষ বলেই জানেন সবাই।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নয়ন তার অবস্থা আশংস্কাজন বলে জানান তার স্ত্রী শ্যামলী আক্তার, তিনি বলেন নয়নের অবস্থা খুবই খারাপ ,রাতে মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা ফেলে দিয়ে গিয়েছিল, আমার ছোট ছোট বাচ্চাদের অস্ত্রের মূখে জিম্মি করে আমার স্বামীকে বেধরক মারপিট করেছে, সকলের হাতেই অস্ত্রছিল, এর আগেও মারধর করেছে আমাকে আমরা মামলা করেছিলাম।
পুলিশ একজনকে ধরছিল সেই জেরে পূনরায় আমার স্বামীকে মেরে ফেলতে চেষ্ঠা করছিল, আমরা অনিরাপদ আমাদের বাচঁবার উপায় নেই। মামলা করে লাভ কি পুলিশ আসামী ধরেনি ওই মামলায় যদি তাদের সকলকে গ্রেফতার করত তাহলে আজ এই পরিনিত হত না।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন বলেন এমন সংবাদ পেয়েছি অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...