
পার্বত্য চট্টগ্রাম ও মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে “মারমা সম্প্রদায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা” ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতা ও মারমা সম্প্রদায় ব্যানারে সংবাদ সম্মেলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক রুমেল মারমা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান বজায় থাকলেও একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, মারমা জনগোষ্ঠী যুগ যুগ ধরে শান্তিপ্রিয় ও রাষ্ট্রের প্রতি অনুগত একটি জনগোষ্ঠী হিসেবে পরিচিত এবং তারা কখনোই কোনো বিচ্ছিন্নতাবাদী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করে না।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ঢাকায় অবস্থানরত একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মারমা জনগোষ্ঠী ও তাদের নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন এবং এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে।
এছাড়া সম্প্রতি “আরাকান আর্মি” নামক একটি সংগঠনের সঙ্গে মারমা জনগোষ্ঠীকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপপ্রচারের উৎস অনুসন্ধান এবং সাম্প্রদায়িক উসকানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ সময় বক্তারা সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে তারা সাংগঠনিক কর্মসূচি নিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতা কংজপ্রু মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা কমিটির সভাপতি আপ্রুশি মারমা, মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি ম্রাচাই মারমা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী (চিংহ্লা), এবং মারমা সম্প্রদায়ের নেতা সুধাঅং মারমা, ক্যজরী মারমা, ববি মারমাসহ অন্যান্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...