
চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এ. কে. রাতুল শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন তার বাবার মতোই এক নিবেদিতপ্রাণ শিল্পী। তার অকালপ্রয়াণে বন্ধু, সহশিল্পী ও সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। ব্যান্ডসংগীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ।
বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়কদের একজন ছিলেন জসীম। সমকালীন সময়ে অ্যাকশান ধারার হিরো হিসেবে খ্যাতি ছিলো তার। অকাল প্রয়াণে আশাহত হয়েছেন লাখো ভক্ত অনুরাগী। অতীত সময়ের দিকে তাকিয়ে কেউ কেউ তাকে ‘বাংলার রজনীকান্ত’ বলেও সম্বোধন করেন! মৃত্যুকালে তিন পুত্র রেখে গেছেন জসিম। সামী, রাতুল ও রাহুল।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ