
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছয়ঘড়িয়া স্ত্রী প্রবাসে থাকার সুযোগে নিজ কিশোরী (১৫) কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩৬) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরের দিকে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।গ্রেফতার রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর মা ছয় বছর ধরে সৌদি আরব প্রবাসী। সে তার বাবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করে আসছে। সম্প্রতি কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান।
এরপর থেকে ভুক্তভোগী কিশোরী তার দুই ছোট বোন ও বাবা সেই ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলেন।শনিবার (১৬) রাতে ওই কিশোরীকে ধর্ষণ করেন রফিকুল ইসলাম।
এসময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। সোমবার (১৮ মে) সকালে ফের ধর্ষণচেষ্টা চালান রফিকুল ইসলাম। এসময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের জানায়।
পরে সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে মামলা করে। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...