• অপরাধ বরিশাল
  • মেহেন্দিগঞ্জে ওসি মমিনের অভিযানে গাঁজা, নগদ অর্থসহ আটক ১

যোগদানের পরদিনই চমক

মেহেন্দিগঞ্জে ওসি মমিনের অভিযানে গাঁজা, নগদ অর্থসহ আটক ১

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ , ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

বরিশালের মেহেন্দিগঞ্জে যোগদানের পরদিনই দৃশ্যমান সাফল্য দেখিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন। তার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গাঁজা, নগদ অর্থ ও গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি শামীম রাড়ী (৩০), তিনি উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের শফি রাড়ীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ওসি মমিন উদ্দিনের নেতৃত্বে চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শামীম রাড়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ১,৩০০ টাকা এবং বাড়ির পাশ থেকে চাষ করা ১৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি মমিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আলামতসহ থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক সংক্রান্ত যেকোনো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।