
মেহেন্দিগঞ্জে শ্রমিক ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামি ধরেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে সিদ কাটা চুরি মামলায় সোহাগ হোসেন সরদার (৩২) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন সরদার উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের বেল্লাল সরদারের ছেলে। দীর্ঘদিন গ্রেপ্তার থেকে বাঁচতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
থানা পুলিশ লুঙ্গি পড়ে ও মাথায় গামছা বেঁধে, লেবার সেজে দীর্ঘ সময়ে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে জানান, গ্রেফতারকৃত যুবক ওই ইউনিয়নের একটি সিঁদকাটা চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এএসআই ফেরদাউস মুন্না ও এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রমিক ছদ্মবেশে অভিযান পরিচালনা করে সোহাগ সরদারকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে চুরি মামলা ছাড়া অন্য কোন মামলা নেই বলেও জানান। তাকে বুধবার সকালে আদালতে প্রেরণ করার কথা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...