
সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করার লক্ষে উপজেলা সদরে ভোক্তা অধিকার ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৩টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মূল্য তালিকা না থাকা, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ১৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮,৪৩,৫১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ওষুধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন, বিশেষ টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আরমান শিকদার ও মিরাজ শেখ, বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...