
যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের হামলায় নিহত যুবক পিয়াল হাসান হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসি।
সোমবার বিকালে মোবারকপুর গ্রামবাসির ব্যানারে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থানার সামনে অবস্থান নেয়। এসময় থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা ফিরে যায়।
পরে বাসস্টান্ডে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পিয়াল হাসানের স্ত্রী নিশাত আক্তার উর্মি ও শালক হাসিবুর রহমান রুহিত। পিয়ালের স্ত্রী উর্মি বলেন, আমার মতো কেউ যেন বিধবা না হয়। আমার শিশুবাচ্চাটি সব সময় আব্বা বলে আকুতি জানাচ্ছে। যদি এই হত্যাকান্ডের বিচার দাবি করেন তিনি।
এর আগে গত ৯ নভেম্বর দুপুর একটার দিকে পিয়াল হাসানকে (২৭) কুপিয়া হত্যা করে দুর্বত্তরা। ওই ঘটনায় পিয়ালের বাবা কিতাব আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইতিমধ্যে ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...