
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের যৌথ সভা অনুষ্ঠিত।
গত ৩১ মে রবিবার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’র এক যৌথ সভা ব্রঙ্কস এর নিরব রেস্টুরেন্টে সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহান আহমদ টুটুল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী।
সভায় আলোচনা করেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিরাজ উদ্দিন আহমদ, দেওয়ান মুস্তাক রাজা, মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, সোলেমান হাকিম, আব্দুর রশিদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন সাবেক সভাপতি তজমুল হোসেন, সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আবুল কাসেম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচার সম্পাদক রবিন আহমদ, সাহিত্য সম্পাদক সপ্তম দেব, মহিলা বিষয়ক সম্পাদক সুমেনা সুমি, সদস্য শহীন হাছনাত, ও রিটন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যৌথ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইন্ক, ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবে।
পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংগঠনের কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখা হবে। অদ্যকার সভা থেকে এই আশাবাদ ব্যক্ত করা হয় যে ঐক্য প্রক্রিয়া অবশ্যই সুনির্দিষ্ট নিয়ম-নীতি প্রণয়নের মাধ্যমে গনতান্ত্রিক পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।
ঐক্য প্রক্রিয়ার আগামী সভা গুলিতে এ বিষয়ে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।
সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের ২০২৬ সালের বার্ষিক বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়। সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত