
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর সীমান্ত এলাকায় পৃথক ও সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রৌপ্য, বিদেশী মদ এবং নেশাজাতীয় সিরাপসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদক ও রৌপ্যের সর্বমোট সিজার মূল্য ৪৩ লক্ষ ২৫ হাজার ৭৮০ টাকা।
বিজিবি সূত্র জানায়, আজ ১৯ জুলাই ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নাড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালায়।
সেখানে ১ জন আসামির ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১টি মোবাইল এবং নগদ ১৮,৩৩০ টাকা জব্দ করা হয়। রৌপ্যসহ আটককৃত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৪০)। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আলাইপুর উত্তর গ্রামের মো. আমজাদ আলীর ছেলে।
এদিকে, মাদক চোরাচালান রোধে বিজিবি ও র্যাবের সমন্বয়ে কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি পৃথক যৌথ অভিযান পরিচালিত হয়। গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে চালানো এই অভিযানে ৩ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ৭৭৪ বোতল ESKUF সিরাপ এবং ২৬৯ বোতল WINCREX সিরাপ উদ্ধার করা হয়।
আসামীদের নাম,পরিচয়-
১. মো. আবু বকর (৩৬), পিতা: মো. হোসেন মুন্সী (গ্রাম: বাউন্ডারী, শার্শা, যশোর)
২. মো. মিনাজ (২৩), পিতা: মো. সানাউল্লাহ (গ্রাম: গোপীনাথপুর বটতলা, শার্শা, যশোর)
৩. মো. বশির (১৮), পিতা: মো. কামাল হোসেন (গ্রাম: গোপীনাথপুর, শার্শা, যশোর)
একই দিনে মাসিলা ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকায় আরও দুটি অভিযান পরিচালনা করে বিজিবি। সেখান থেকে ২৫ বোতল বিদেশী মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হয় আভিযানিক দল।
অভিযান শেষে মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, রৌপ্যসহ আসামি রবিউলকে যশোর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত রৌপ্য যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান: ”সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই চোরাচালান চক্রকে নির্মূল করতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও কঠোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় রৌপ্য ও মাদকসহ পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সব সময়ই জারি থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...