​যশোরে যুবদলের বিশাল যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্ণ , ২ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীন:- অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দ্রুত বিচার ও গ্রেফতারের দাবীতে যশোরে অনুষ্ঠিত হয় যশোর জেলা যুবদলের বিশাল যুব সমাবেশ। ​ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্ব।

​
​সমাবেশ মঞ্চে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নার্গিস বেগম (ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি)। ​প্রধান বক্তা: আব্দুল মোনায়েম মুন্না (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)।
​বিশেষ অতিথি: নরুল ইসলাম নয়ন (সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি) সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনা ​মঞ্চে নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মূলনীতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল শনিবার (১ আগস্ট ২০২৬ তারিখে) অনুষ্ঠিত এই কর্মসূচিতে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ​

এদিকে,যুব সমাবেশ সফল করার লক্ষে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ​মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে পৌঁছায়। তারুণ্যের শক্তি, জনগণের ঐক্য — সফল হোক যশোর জেলা যুব সমাবেশে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল।

বিক্ষোভ মিছিলে হাজারো নেতা-কর্মীদের উপস্থিতিতে ব্যানারে মুল দাবি তুলে ধরা হয়- “গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা সহ তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্যকর করার দাবী।”

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শত শত যুবদল নেতা-কর্মী ব্যানার হাতে রাজপথে নেমে আসে এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর