
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ- ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা এলাকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা এবং যাত্রীসেবার নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি জানান, ভানুগাছসহ উপজেলার কয়েকটি রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে।
অনেক স্থানে প্ল্যাটফর্ম ও স্টেশন ভবনের সংস্কার প্রয়োজন, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা দরকার। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং স্টেশন গুলোর সার্বিক আধুনিকায়নের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে কমলগঞ্জে রেলওয়ে স্টেশন গুলোর দীর্ঘদিনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।
পরিদর্শনের সময় মন্ত্রী স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রতিশ্রুতির তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...