• অপরাধ খুলনা
  • যশোরে ১১কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

যশোরে ১১কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ , ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে প্রায় ০৩ লাখ টাকা মূল্যমানের ১১কেজি গাঁজা সহ মো.মনিরুল ইসলাম(২৯) নামের এক মাদক বিক্রেতা’ কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

যশোর র‍্যাব-৬ ক্যাম্প কার্যালয় থেকে জানা গেছে,
বুধবার(২৬ ফেব্রুয়ারি) ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহর ইউনিয়নের নিউমার্কেট চৌরাস্তা মোড়ের চাকলাদার বাস কাউন্টারের সামনে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদ পেয়ে আভিযানিক দলটি উক্ত বাস কাউন্টারের সামনে পৌছালে একজন ব্যক্তি তার হাতে থাকা একটি ট্রলি ব্যাগ সহ কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা আসামী মো. মনিরুল ইসলাম (২৯), পিতা- মৃত আমির বিশ্বাস, সাং- মির্জাপুর (আড়পাড়া), থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল’কে গ্রেফতার করে।

উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশীকালে উক্ত ট্রলি ব্যাগ হতে মোট ১১ (এগারো) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল জানায়,সে একজন পেশাদার মাদক বিক্রেতা। সে উক্ত মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে যশোর র‍্যাব -৬ ক্যাম্প কার্যালয় হতে জানা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর