
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন বছরের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এরমধ্যেই সামান্য খুশির উপলক্ষ্য নিয়ে এসেছে ৩০০ যুগলের গণ বিয়ে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) মধ্য গাজায় এ বিয়ের অনুষ্ঠান হয়। এতে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত।
সংবাদমাধ্যম গাল নিউজ জানিয়েছে, বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন।
গণ বিয়ের কর্মসূচির আয়োজন করা হয় আমিরাতের ‘গালান্ত নাইট ৩’ পোগ্রামের আওতায়। মূলত যারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদেরই বিয়ের ব্যবস্থা করা হয় এই বিশাল আয়োজনের মাধ্যমে।
গালফ নিউজ আরও জানিয়েছে, এই গণ বিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের থেকে বাঁছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়।
আয়োজকরা জানিয়েছেন, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণ বিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়।
বিয়ের পাশাপাশি তাদের আরও সহায়তা করা হয়। দেওয়া হয় বিভিন্ন উপহার।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এরপর একে একে পড়ানো হয় বিয়ে। এতে ফিলিস্তিনি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও বাজানো হয়।
সূত্র: গালফ নিউজ
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...