
ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে।
গোষ্ঠীটির কমান্ডার আবু মাহদি আল-জাফারি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যোদ্ধারা সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় তিনি দাবি করেন, তাদের বাহিনী ইতোমধ্যে ইরাক ও পুরো অঞ্চলে দখলদার শক্তির বিরুদ্ধে ২০০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, আসন্ন দিনগুলোতে এসব অভিযান আরও ঘন ঘন এবং আরও জোরালোভাবে পরিচালিত হবে, যা অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সময়সীমা শেষ হলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে।
সূত্র : আল জাজিরা
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...